মিষ্টি কুমড়ার বীজ উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। কোনো কোলেস্টেরল নেই বলে এটি একটি নিরাপদ প্রোটিনের উৎস। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস কপার,ভিটামিন ই, আয়রন ও ফাইবার।মিষ্টি কুমড়ার বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।হতাশা ও উদ্বেগ হ্রাসে সহায়ক।হজমশক্তি বৃদ্ধি করে।চুলে পুষ্টি যোগায় এবং মজবুত করে।ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ভালো রাখে। পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে





