আখরোট- নিয়মিত আখরোট খেলে পাবেন প্রোটিন, স্নেহ পদার্থ, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, খালি পেটে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসার, হার্টের অসুখ, স্নায়ুগত সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণসহ নানা রোগের ওষুধ হিসেবে কাজ করে।আখরোট একই সঙ্গে হৃদ্যন্ত্র এবং মস্তিষ্ক উভয়েরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের হাত থেকে বাঁচতে ডায়েটে এ খাবারটিকে রাখতে পারেন।





